About Us
দারুননাজাত মাদরাসা কিতাব বিভাগ
(কিতাবী যোগ্যতা ও সেরা ফলাফলের অপূর্ব সমন্বয়)ষষ্ঠ থেকে কামিল/মাস্টার্স পর্যন্ত
লক্ষ্য ও উদ্দেশ্য
মহান আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের (মাতুরিদী) আকীদায় ইলম-আমলে, লেবাসে/ পোষাকে প্রতিটি ছাত্রকে সৎ ও দক্ষ আলেমে রব্বানী ও দেশপ্রেমিক হিসেবে তৈরি করা।
বৈশিষ্ট্যসমূহ
- সীমিত আসনে ভর্তি।
- বোর্ড পরীক্ষায় প্রতিটি বিষয়ে A+ এর উপযোগী করে গড়ে তোলা।
- মাসিক পরীক্ষায় ৭০% নম্বরে পাশ আর সেমিস্টারে ৬৫% নম্বরে পাশ।
- কোন বিষয়ে প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না।
- বিষয়ভিত্তিক অভিজ্ঞ টিচার দ্বারা পাঠদান।
- আরবী ও ইংরেজি ভাষা শিক্ষার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ।
- হাতের লেখা সুন্দর ও বিশুদ্ধ করার বিশেষ প্রশিক্ষণ।
- বার্ষিক কার্যক্রম দ্বারা পরিচালিত।
- সাপ্তাহিক জলসার মাধ্যমে ছাত্রদের বক্তৃতা, ক্বেরাত, নাত ইত্যাদি চর্চার বিশেষ ব্যবস্থা।
- হিফজুন নুস (আহকামের আয়াত ও গুরুত্বপূর্ণ হাদীস মুখস্তকরণ) এর কার্যক্রম।
- দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার নীতি-আদর্শে পরিচালিত।
- উস্তাদদের সার্বক্ষণিক তদারকি। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
- আকীদা ও মাসলাকের বিশেষ প্রশিক্ষণ।
- প্রতিদিন প্রথম ঘন্টায় বিশুদ্ধ তিলাওয়াতের বিশেষ ব্যবস্থা।
- দলীয় রাজনীতিমুক্ত পরিবেশ।
- আহলে সুন্নত ওয়াল জামাতের (মাতুরিদী) আক্বীদায় ছাত্রদের আমল ও আখলাক গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ।
- দৈনিক মাগরিব বাদ আওয়াবীনের নামায এবং যিকির-আযকারের তালীম।
- সাপ্তাহিক তালীমি জলসার মাধ্যমে ছাত্রদের আখলাকী উন্নয়ন।
- ছাত্রদের মাসনূন আমলে অভ্যস্ত করার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ।